গার্মেন্টস কর্মীদের আন্দোলনে মিরপুরে একাধিক সড়কে যান চলাচল ব্যাহত

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০১:৩০:২১ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০১:৩০:২১ অপরাহ্ন
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে রাজধানীর মিরপুরের কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

এ অবস্থায় এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com