তাহসিফের সাথে থাকা সেই তরুণী গ্রেফতার

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৩:৩২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৩:৩২:০৯ অপরাহ্ন
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাসমিন জেরিন দিশা নামে এক তরুণীকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। 

তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য দিশার ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। এ দিকে জুনিয়র বন্ধু দ্বিপের রিমান্ডের প্রথমদিন চলছে আজ, জিজ্ঞাসাবাদ তার কাছে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। 

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সার্বক্ষণিক সঙ্গী জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

এ সময় তাহসিফের সাথে বিভিন্ন স্থানে যাওয়া ও সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই।

নৌ পুলিশের সূত্র জানায়, রিমান্ডে দীপের আগের বক্তব্য, পরিবারের করা মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও তদন্তে পাওয়া আলামত মিলিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং এতে অন্য কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা। চার দিনের রিমান্ড শেষে দীপের দেওয়া তথ্য যাচাই করে প্রয়োজনে পুনরায় রিমান্ডের আবেদন করা হতে পারে।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com