শিল্প কারখানায় কর্মরতদের বেতন মজুরি নূন্যতম ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাকশ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুত এলাকায় মহাসড়ক অবরোধ করে কারখানার শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে একদল শ্রমিক মহাসড়কের পল্লী বিদ্যুত এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিক্ষোভ শুরু করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, হাজারও শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুত এলাকায় অবস্থায় নিয়েছে। এতে যান চলাচর বন্ধ হয়ে পড়েছে। শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ শুরু করেছে।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া জানান, পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবির প্রেক্ষিতে চলমান শ্রম অসন্তোষ নিরসনে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, ২১ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বিজিবি সদস্যবৃন্দ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে শক্ত অবস্থান নিয়েছেন।