আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ২৩ বছরের পথচলার ইতি টানলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে আর মাঠে নামবেন না পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী এই তারকা।
বিবৃতিতে রোনালদো বলেন, ‘সময় এসেছে জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেয়ার। এই জার্সি কখনোই শুধু আমার ছিল না। তবে ২৩ বছর ধরে এটি পরার, রক্ষা করার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের স্টেডিয়ামে বয়ে নিয়ে যাওয়ার সৌভাগ্য ও দায়িত্ব আমার ছিল।’
সিদ্ধান্তটি সহজ ছিল না জানিয়ে রোনালদো বলেন, ‘কিছু সিদ্ধান্ত শুধু মাথা দিয়ে নেয়া যায় না, হৃদয়েরও ভূমিকা থাকে।’ ২০০৩ সালের আগস্টে শুরু হওয়া যে যাত্রা তার জীবন চিরতরে বদলে দিয়েছে, তার এবার সমাপ্তি ঘটল।