জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০১:০৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০১:০৯:০৪ অপরাহ্ন
জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   

স্থানীয়রা জানান, সকালে মেলান্দহের শিমুলতলী থেকে একটি মোটরসাইকেল ও অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হন এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com