শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৩:৩০:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৩:৩০:৩০ অপরাহ্ন
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ন্যূনতম ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে শ্রমিক পক্ষ।প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত জানাতে মজুরি বোর্ডের কাছে ৭ দিন সময় চেয়েছে মালিকপক্ষ। তবে, বোর্ড তাদের ৪ দিন সময় দিয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করেন বাবুল আখতার।

প্রস্তাবে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা, শিক্ষানবীশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং গ্রেড-১-এর জন্য ৪৮ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি অভিযোগ করেন, বেতন দেওয়ার পরও আজ ৭টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি।

বৈঠক শেষে জানানো হয়, ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। যা শ্রমিকরা হাতে পাবেন জানুযারিতে। 

এদিকে 'গ্রহণযোগ্য' বেতন কাঠামোর দাবিতে দুপুরে মজুরি বোর্ডের অফিসের সামনে সমাবেশের আয়োজন করে বিভিন্ন সংগঠন। 
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com