ক্যানসারে সাথে লড়াই করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। বর্তমানে ইংল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বাটলারের অনুপস্থিতিতে আপাতত নারী ফুটবল দলের দায়িত্ব সামলাবেন ফরাসি কোচ এরিক মাঁরে।
এক মাসের জন্য ফরাসি এই কোচকে বাংলাদেশ নারী দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।
গত মাসের শেষ দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে ফিরে যান বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। এরপর জানা যায়, ক্যানসারে আক্রান্ত তিনি। ইংল্যান্ড থেকে মুঠোফোনে দেশের একটি সংবাদমাধ্যমকে ইংলিশ এই কোচ বলেন, ‘আমি সত্যি ভালো নেই। শরীরটা খুব খারাপ। আমার জন্য দোয়া করবেন।’
পুরের বিপক্ষে আসন্ন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে দলের দায়িত্ব পালন করবেন মাঁরে। ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ।