রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন।
বনানী থানার ওসি সালাউদ্দিন জানান, রবিবার (১৫ নভেম্বর) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শাহরিয়ার কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়ায় থাকতেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেনের ছেলে।
ফায়ার সার্ভিসের সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানায়, ভোর পৌনে ৫টায় তারা করাইল বস্তির পশ্চিম পাশে অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। ছয়টায় আগুন পুরোপুরি নেভানো হয়।
আগুনে সাতটি ঘর ও একটি দোকান পড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।