ইরানে বাস উল্টে নিহত ১২, আহত ১৬

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৪:৫৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৪:৫৭:১৭ অপরাহ্ন
পশ্চিম ইরানের ইলাম প্রদেশে তেল কোম্পানির কর্মীদের বহনকারী একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

শনিবার (১৪ নভেম্বর) দেহলোরান কাউন্টিতে এনজিএল তেল কোম্পানির কর্মীদের বহনকারী বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি শনিবার গভীর রাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে জানান, আহতদের চিকিৎসার জন্য ইলাম, দেহলোরান, দেজফুল ও আবদানানের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে ৩২ জন সদস্যের ১২টি উদ্ধারকারী দল পাঠানো হয়। এ ছাড়া ছয়টি অ্যাম্বুলেন্স এবং ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com