নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে মো. সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকালে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে রবিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় গণপিটুনি দিলে গুরুতর আহত হন।
নিহত মো. সোহেল (৪৫) বরিশাল জেলার বাসিন্দা। তিনি সোনারগাঁয়ের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ভারগাঁও নন্দীপুর এলাকার মো. আলীর বাড়িতে কবুতর চুরির চেষ্টা করছিলেন সোহেল। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে আটক করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, উত্তেজিত জনতা তাকে আটক করে পাশের নন্দীপুর নতুন মসজিদ এলাকায় নিয়ে যায় এবং সেখানে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।