সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা লিটনের

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৫:৪০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৫:৪০:০০ অপরাহ্ন
জোহানেসবার্গ টেস্টে এক আবেগঘন মুহূর্ত তৈরি করলেন লিটন দাস। সেঞ্চুরি করে নিজের মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন।

সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সেঞ্চুরি পূর্ণ করেই পকেট থেকে বের করলেন একটি কাগজ। 

তাতে লেখা, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই শতক তোমার জন্য।’ 
ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর দাপট দেখিয়ে সেঞ্চুরি করার পর মেয়েকে এমন আবেগঘন উপহারই দিলেন লিটন কুমার দাস। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে সেঞ্চুরি করলেন তিনি। সাম্প্রতিক সময়েও দারুণ ছন্দে আছেন লিটন। সর্বশেষ সাত ইনিংসে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এ সময় একটি অর্ধশতকও করেছেন তিনি।

গতকাল প্রথম দিনের শেষ বলে তাওহীদ হৃদয়ের বিদায়ের পর লিটন ফেরেন সেঞ্চুরির অপেক্ষা নিয়ে। আজ সকালের ময়েশ্চার আর নতুন বলের চ্যালেঞ্জ অপেক্ষা করছিল তার জন্য। তবে সেটা দারুণ ভাবে সামলেছেন লিটন, অপেক্ষা দীর্ঘ হতে দেননি। মার্কো ইয়ানসেনের বলে পুল করে ছক্কা হাঁকিয়ে পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com