রাজধানীর মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছেন কি না বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ১৩ নভেম্বর মিরপুর মডেল থানার আওতাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেদিন সেখানে ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় জাহাঙ্গীর (৪০) নামের একজনকে হাতেনাতে গ্রেফতার করে মিরপুর জোন ট্রাফিক পুলিশ।
ওই দিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর সময় একজনকে গ্রেফতার করা হয়।