সিরাজগঞ্জের হাটিকুমরুল ধোপাকান্দি এলাকায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঠান্ডু সরকার ও দলিল লেখক আব্দুল আলীম। তারা দুজনেই হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহাবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ঘনকুয়াশার মধ্যে হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় ঠান্ডু সরকার ও দলিল লেখক আব্দুল আলীম নামে স্থানীয় দুই ব্যক্তি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘনকুয়াশার কারনে দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানায়।