এপেক সম্মেলনে যোগ দিতে চীন পৌঁছেছেন ট্রাম্প

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৪:১৪:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৪:১৪:৫৯ অপরাহ্ন
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলন এবং চীনা নেতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন পৌঁছেছেন।  

বুধবার (১৮ নভেম্বর) ট্রাম্পকে বহনকারী বিমান চীনে পৌঁছালে রানওয়েতে তাকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

জানা যায়, দক্ষিণ চীনের শেনজেন শহরে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এই ত্রিপক্ষীয় আলোচনায় পারমাণবিক নিরস্ত্রীকরণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান এবং বৃহত্তর বাণিজ্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বেইজিং জানিয়েছে, ইরান ও ইউক্রেনে চলমান যুদ্ধ এবং গাজায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে বৈশ্বিক শান্তি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই বছর এটি হবে ট্রাম্প ও শি-র তৃতীয় সাক্ষাৎ।

বৈঠক নিয়ে ট্রাম্প বলেন, আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলব। এখানে অনেক কিছু অর্জন করার সুযোগ রয়েছে।




 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com