চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে ইন্দোনেশিয়া থেকে তুরস্কে পৌঁছানো এক চীনা দম্পতির জীবন বদলে গেছে এক অপ্রত্যাশিত পরিচয়ে। তুরস্কের আনতালিয়া শহরে একটি তুর্কি পরিবারের সঙ্গে সাক্ষাতের পর তাদের আতিথেয়তা, আন্তরিকতা এবং পবিত্র কোরআনের সংস্পর্শে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আট বছরের সংসার জীবনের এই দম্পতি। ইসলাম গ্রহণের পর তারা ইসলামী রীতিতে নতুন করে বিয়েও করেছেন।
প্রায় দুই বছর আগে বেইজিংয়ের চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন মোইয়ান সং ও লুওশি শু। বিভিন্ন সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা জানার উদ্দেশ্যে শুরু হওয়া এই যাত্রার প্রথম গন্তব্য ছিল ইন্দোনেশিয়া। সে দেশের মুসলমানদের আতিথেয়তা ও সুন্দর আচরণ তাদের বিশেষভাবে আকৃষ্ট করে, যা মনে ইসলাম সম্পর্কে জানার কৌতূহল তৈরি করেছিল।
ভ্রমণের একপর্যায়ে তুরস্কের আনতালিয়া শহরের ঐতিহাসিক কালেইচি এলাকার একটি পার্কে অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আয়সেল ও আবদুর রহমান আককোজের সঙ্গে আকস্মিক পরিচয় হয় তাদের। ভাষাগত ভিন্নতা সত্ত্বেও ইংরেজি ও অনুবাদ অ্যাপের সহায়তায় তাদের মধ্যে চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই তুর্কি দম্পতি তাদের বাড়িতে ঐতিহ্যবাহী তুর্কি নাশতার আমন্ত্রণ জানান।
কথোপকথনের একপর্যায়ে চীনা দম্পতির ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন দেখে আয়সেল তাদের পবিত্র কোরআনের একটি কপি উপহার দেন। বইটি তাদের জীবনে গভীর প্রভাব ফেলে।
চীন ফিরে যাওয়ার পর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন সং ও শু। তবে যে শহরে তুর্কি পরিবারের সঙ্গে তাদের পরিচয় হয়েছিল, সেখানেই আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের জন্য তারা আবারও আনতালিয়ায় ফিরে আসেন। আনতালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের মসজিদে তুর্কি পরিবারের উপস্থিতিতে ইমামের মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করেন। মোইয়ান সং নিজের নাম রাখেন মুহাম্মদ মুরাদ। তার স্ত্রী লুওশি শুর নতুন নাম রাখা হয় লায়লা বাতুল।
পাশাপাশি কাজি মুহাম্মদ কুশুক তাদের আট বছর আগের বিয়েটি ইসলামী রীতি অনুযায়ী নতুন করে সম্পন্ন করেন। বর্তমানে তারা আগের চেয়ে অনেক বেশি মানসিক প্রশান্তি অনুভব করছেন এবং ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনে চীনা ভাষায় অনূদিত ইসলামী বই পড়ছেন। এই পরিচয়ের পর থেকে তুর্কি পরিবারটির সঙ্গে তাদের সম্পর্ক পারিবারিক বন্ধনে রূপ নিয়েছে।