ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৩:২৮:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৩:২৮:৫৪ অপরাহ্ন
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই গ্রিনভিউ পরিবহনের এক হেলপার মারা যান এবং আহতদের হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মহাসড়কের ঝালকাঠির দপদপিয়া চৌমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকাগামী গ্রিনভিউ পরিবহনের একটি বাস দপদপিয়া চৌমাথা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে কুয়াকাটাগামী আবির আব্দুল্লাহ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

সংঘর্ষে ঘটনাস্থলেই গ্রিনভিউ পরিবহনের হেলপারের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরও দুজন মারা যান। দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে।

তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com