বাড়িজুড়ে স্বজনদের আনন্দ-উল্লাস আর বিয়ের আয়োজন। তবে বর-কনের মুখে কোনো কথা নেই, নেই শব্দের আদান-প্রদান। ইশারা আর চোখের ভাষাতেই প্রকাশ করছেন ভালোবাসার সব আবেগ-অনুভূতি। কারণ বর ও কনে দুজনেই বাক ও শ্রবণপ্রতিবন্ধী।
শারীরিক এই সীমাবদ্ধতা তাদের নতুন জীবন শুরুর স্বপ্নকে থামাতে পারেনি। পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের জীবনসঙ্গী হয়েছেন তারা।
তাদের এই বিয়ে শুধু দুটি মানুষের নতুন জীবনের সূচনা নয় বরং ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও মনের ভাষার এক অনন্য গল্প। যেখানে শব্দের প্রয়োজন হয়নি, প্রয়োজন হয়নি মুখের কথার। ইশারা আর অনুভূতির মধ্য দিয়েই গড়ে উঠেছে নতুন এক সম্পর্ক।
বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের ছেলে। কনে ঢাকা সাভারের নুর হোসেনের মেয়ে নিলিমা জাহান নিতু।
জানা গেছে, পারিবারিকভাবে দুই পরিবারের সম্মতিতে শুক্রবার (২০ নভেম্বর) রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর-কনে দুজনই জন্ম থেকে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। তবে শারীরিক এই প্রতিবন্ধকতা তাদের স্বাভাবিক জীবনযাপন কিংবা সামাজিকভাবে বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। পরিবারের সদস্যদের সহযোগিতা ও ভালোবাসায় বেড়ে উঠেছেন তারা।
বরের বাবা গোলাম আজম বলেন, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। মেয়েটিও বাক প্রতিবন্ধী। ইতোমধ্যে বিয়ে রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে কনেকে বাড়িতে নিয়ে আসা হবে।
তিনি আরও বলেন, আমার ছেলে নিজেই অনেক কাজ করতে পারে এবং কম্পিউটারের কাজও জানে। আমার যতটুকু সম্পদ রয়েছে তা দিয়ে তাদের ভালোভাবেই চলবে বলে আশা করি।