বিশ্বজুড়ে জলবায়ু তহবিলে অনুদান কমার প্রবণতার মধ্যেও কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ শর্তহীন প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ ছাড়া আরও ২০ মিলিয়ন ডলারের অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
রবিবার (২২ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ড. সাইমুম পারভেজ।
তিনি বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি এবং ৪৮ ঘণ্টার কূটনৈতিক তৎপরতার ফলে বৈশ্বিক পরিসরে বাংলাদেশের দাবি জোরালোভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। এর ধারাবাহিকতায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড ও গ্লোবাল শিল্ড থেকে ৬০ মিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত হয়েছে। পাশাপাশি ম্যানগ্রোভ অ্যালায়েন্সেও যুক্ত হয়েছে বাংলাদেশ।
ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি দাবি করেন, দলটি এখন আর রাজনৈতিক দল নয়; বরং জনবিচ্ছিন্ন একটি ‘কাল্টে’ পরিণত হয়েছে।
গণহত্যার পরও অনুশোচনার অভাব রয়েছে উল্লেখ করে ড. সাইমুম পারভেজ বলেন, এ কারণে কোনো সমঝোতার সুযোগ নেই। ক্ষমতার ভাগাভাগি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। অপরাধের সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।