কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: এলজিআরডি মন্ত্রী

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০১:৫৬:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০১:৫৬:১৫ অপরাহ্ন
রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে বস্তি উন্নয়নে সহায়তা করবে বিশ্বব্যাংক; এক্ষেত্রে কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান। 

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি এ পরিকল্পনার কথা জানান।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক সবচেয়ে কম সুদে বাংলাদেশকে ঋন দেয়। এ কারনে বিশ্বব্যাংকের কাছ ঋন নেওয়া হয়।

তিনি জানান, ঢাকা শহরকে আরও বাসযোগ্য করার জন্য প্রকল্প নিচ্ছে সরকার। বিশেষ করে ঢাকা শহরের কড়াল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। তবে, এখনও কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি।

এসময় তিনি আরও জানান, উপকূলে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার কথা হয়েছে এই বৈঠকে। বিশ্বব্যাংক প্রতিনিধিও এক্ষেত্রে সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। 

এছাড়া, উপকূলে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ২০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।





 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com