পোশাকশ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডে জমা দিয়েছে মালিকপক্ষ। তবে আপাতত প্রস্তাবিত বেতন কাঠামো প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
সোমবার (২৩ নভেম্বর) এ কথা জানান তিনি।
আজাদ সুবহানী জানান, মালিকপক্ষ তাদের প্রস্তাব বোর্ডে জমা দিয়েছে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করা হবে না। এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়।
গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। ওই সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দিতে না পারায় চার কার্যদিবস সময় দেয়া হয়। সোমবারের সভায় তাদের প্রস্তাব দেয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়।
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেয়া হয়। এরপর শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।
সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়, যা কার্যকর হয় ওই বছরের ডিসেম্বর থেকে। সে হিসাবে চলতি নভেম্বরে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে।
২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।