বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই না: চিফ প্রসিকিউটর

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ১২:১০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ১২:১০:৫২ অপরাহ্ন
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ১৬ ডিসেম্বর এয়ারক্রাফটে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি এয়ারক্রাফট চাচ্ছেন এটি নজিরবিহীন ও হাস্যকর ঘটনা। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। 

চিফ প্রসিকিউটর বলেন, ভারতে পলাতক নেতাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগ সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় স্পষ্ট হচ্ছে। 

জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল; জিয়ার মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ।

এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা। 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com