৬৪ জেলার মধ্যে বরিশাল বিভাগের ভোলায় মোট প্রজনন হার (টিএফআর) সর্বোচ্চ ৩.৫০ এবং খুলনার বাগেরহাটে সর্বনিম্ন মাত্র ১.৫০। দেশে জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২.৪০। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে সর্বশেষ প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ এর ৩১৭ পৃষ্ঠার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জেলাভিত্তিক হিসাবে ভোলার পর বেশি প্রজনন হার রয়েছে মাদারীপুরে ৩.৩০, নোয়াখালীতে ৩.০০ এবং লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২.৯০ করে। অন্যদিকে তুলনামূলক কম প্রজনন হারের জেলাগুলোর মধ্যে রয়েছে যশোর, রাজবাড়ী ও নওগাঁ; এসব জেলায় টিএফআর ১.৭০।
বিভাগভিত্তিক হিসাবে বরিশালে প্রজনন হার সর্বোচ্চ ২.৬০ এবং খুলনায় সর্বনিম্ন ২.০০। এছাড়া চট্টগ্রামে ২.৫০, ময়মনসিংহ ও সিলেটে ২.৪০, রংপুরে ২.৩০ এবং ঢাকা ও রাজশাহীতে ২.২০।
জরিপে জেলাভেদে বাল্যবিবাহের চিত্রও উঠে এসেছে, যেখানে ১৫ থেকে ১৯ বছর বয়সী বিবাহিত নারীদের হার সর্বোচ্চ জয়পুরহাটে (৫৭.৪%) এবং সর্বনিম্ন সিলেটে (১৪.৩%)।
বাল্যবিবাহে জয়পুরহাটের পরই রয়েছে সাতক্ষীরা (৫৪.৮%), কুষ্টিয়া (৫২%), মেহেরপুর (৫১.৫%) ও মানিকগঞ্জ (৫০.৬%)।