অগ্নিসন্ত্রাস আ.লীগের আসল চরিত্র, বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০২:০৯:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০২:০৯:০০ অপরাহ্ন
অগ্নিসন্ত্রাসকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসল চরিত্র হিসেবে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনও ভুল করেনি। দলটির কর্মকাণ্ডের মধ্য দিয়েই তা প্রমাণিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের মূল চরিত্র আখ্যা দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি তা তারা নিজেরাই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com