দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই জাতীয় দলের সঙ্গে মুশফিকুর রহিমের শেষ বিদেশ সফর হয়ে থাকল। সেঞ্চুরিয়নে পাঁচ দিনের খেলা হলে শনিবার দেশে ফেরার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের। তবে ম্যাচ শেষ হয়ে যায় দুই দিন আগেই। এবার দেশে ফিরেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ঢাকা টেস্ট সিরিজ খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন মুশি। এর আগে, ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়েই শেষ হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ার।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুরে বিসিবির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের খবর নিশ্চিত করেন সভাপতি তামিম ইকবাল।