শীতকালে অনেকেরই ঘুমের সময় বেড়ে যায়। সকালে বিছানা ছাড়তে ইচ্ছা করে না, দিনের বেলায়ও ঘুম ঘুম ভাব থাকে। অথচ রাতে দীর্ঘ সময় ঘুমানোর পরও শরীর সতেজ লাগে না। কাজে মনোযোগ কমে যায়, স্বাভাবিক কাজেও ক্লান্তি ভর করে। অনেকেই একে শীতের স্বাভাবিক প্রভাব মনে করে এড়িয়ে যান। তবে বিশেষজ্ঞদের মতে, শীতকালে বেশি ঘুমিয়েও ক্লান্তি না কাটার পেছনে দিনের আলো কমে যাওয়া, শরীরের জৈবিক ঘড়ির পরিবর্তন, শারীরিক সক্রিয়তা কমে যাওয়া এবং কিছু স্বাস্থ্যগত কারণ ভূমিকা রাখতে পারে।
দিনের আলো কমে গেলে ঘুমের ছন্দে পরিবর্তন
শীতকালে দিনের দৈর্ঘ্য কমে আসে। সকালে সূর্যের আলো পেতেও দেরি হয়। প্রাকৃতিক আলোর এই পরিবর্তন শরীরের অভ্যন্তরীণ সময়চক্র বা জৈবিক ঘড়িতে প্রভাব ফেলতে পারে। এই ঘড়িই শরীরকে কখন ঘুমাতে হবে আর কখন জেগে থাকতে হবে, সে বিষয়ে সংকেত দেয়।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জয়পুরের সিকে বিড়লা হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের অতিরিক্ত পরিচালক চিকিৎসক নিরঞ্জন সিং জানিয়েছেন, শীতকালে দিনের আলো কমে যাওয়া এবং ঘরের ভেতর বেশি সময় কাটানোর কারণে শরীরের ঘুম ও জাগরণের স্বাভাবিক ছন্দে পরিবর্তন আসতে পারে।
তার ব্যাখ্যা অনুযায়ী, আলো শরীরের ২৪ ঘণ্টার ঘুম ও জাগরণের চক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনের আলো কম পেলে ঘুমের হরমোন মেলাটোনিনের কার্যক্রম দীর্ঘায়িত হতে পারে। ফলে সকালে ঘুম থেকে ওঠার পরও ঝিমুনি ও ক্লান্তি অনুভূত হয়।
শারীরিক সক্রিয়তা কমে যাওয়া
শীতের সকালে ঠান্ডার কারণে অনেকেই হাঁটতে বা ব্যায়াম করতে চান না। বাইরে বের হওয়ার প্রবণতা কমে যায়। ফলে দৈনন্দিন শারীরিক সক্রিয়তাও কমে আসে। দীর্ঘ সময় বসে থাকা বা ঘরের মধ্যে কাটানোর অভ্যাস শরীরকে আরও অলস করে তুলতে পারে।
হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে চিকিৎসক নিরঞ্জন সিং বলেন, ঠান্ডা আবহাওয়ায় বাইরে হাঁটাচলা কঠিন মনে হওয়ায় মানুষের শারীরিক সক্রিয়তা কমে যায়। কম নড়াচড়া করার ফলে শরীরে অবসাদ ও অলসতা বাড়তে পারে। তাই শীতের কারণে একেবারে নিষ্ক্রিয় হয়ে না থেকে আবহাওয়া ও শারীরিক সামর্থ্য অনুযায়ী নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম করা জরুরি।
খাদ্যাভ্যাস ও পানিশূন্যতার প্রভাব
শীতকালে অনেকের খাবারের ধরনেও পরিবর্তন আসে। ভারী, অতিরিক্ত চর্বি ও চিনিযুক্ত খাবারের প্রতি আগ্রহ বাড়তে পারে। একই সঙ্গে ঠান্ডার কারণে তৃষ্ণা কম অনুভূত হওয়ায় অনেকে পর্যাপ্ত পানি পান করেন না। এসব অভ্যাস শরীরের স্বাভাবিক কর্মক্ষমতায় প্রভাব ফেলতে পারে এবং ক্লান্তি বাড়াতে ভূমিকা রাখতে পারে।
যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট পেশেন্ট ইনফোর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালে দিনের আলো কমে যাওয়া, শারীরিক সক্রিয়তা হ্রাস এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন একসঙ্গে ক্লান্তি বাড়াতে পারে।
প্রতিবেদনে চিকিৎসক ডোনাল্ড গ্রান্টের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী ক্লান্তিকে শুধু ঋতু পরিবর্তনের প্রভাব মনে করে উপেক্ষা করা ঠিক নয়। তাই শীতেও সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং নিয়মিত শারীরিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন।
শীতকালীন বিষণ্নতাও হতে পারে কারণ
শীতকালে দিনের আলো কমে যাওয়ার সঙ্গে কিছু মানুষের মেজাজ ও মানসিক স্বাস্থ্যের পরিবর্তন দেখা দিতে পারে। কারও কারও ক্ষেত্রে এটি সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বা এসএডি নামের এক ধরনের ঋতুভিত্তিক বিষণ্নতার লক্ষণ হতে পারে। এ সমস্যায় মন খারাপ থাকা, আগ্রহ কমে যাওয়া, অতিরিক্ত ঘুম, শক্তি কমে যাওয়া এবং কাজে মনোযোগের অভাব দেখা দিতে পারে।
পেশেন্ট ইনফোর ওই প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালে দিনের আলো কমে গেলে শরীরের জৈবিক ঘড়ি ও মেজাজ নিয়ন্ত্রণের প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে। এর ফলে কারও কারও মধ্যে ঋতুভিত্তিক বিষণ্নতার লক্ষণ দেখা দেয়। এ সমস্যায় স্বাভাবিকের চেয়ে বেশি ঘুমানো, সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হওয়া এবং দীর্ঘ সময় ঘুমিয়েও সতেজ বোধ না করার মতো উপসর্গ থাকতে পারে। তবে শীতে বেশি ঘুম হওয়া বা ক্লান্তি অনুভব করলেই সেটিকে বিষণ্নতা বলা যাবে না।
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তির পেছনে থাকতে পারে রোগ
শীতকালে ক্লান্তির সব কারণই যে ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত, তা নয়। শরীরে রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা, ভিটামিন বি১২ বা ডি-এর ঘাটতি, ডায়াবেটিস কিংবা ঘুমের সমস্যার কারণেও দীর্ঘদিন ক্লান্তি থাকতে পারে।
পেশেন্ট ইনফোর প্রতিবেদনে চিকিৎসক ডোনাল্ড গ্রান্ট এসব সমস্যাকে দীর্ঘস্থায়ী ক্লান্তির সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রক্তস্বল্পতায় শরীরের কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে সমস্যা হয়। অন্যদিকে থাইরয়েডের কার্যকারিতা কমে গেলেও শরীরের শক্তি ব্যবহারের স্বাভাবিক প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। এ ছাড়া ভিটামিন ডি-এর ঘাটতি ও স্লিপ অ্যাপনিয়ার মতো ঘুমের সমস্যাও ক্লান্তির কারণ হতে পারে।
বিশেষ করে রাতে পর্যাপ্ত সময় ঘুমানোর পরও সকালে ক্লান্তি নিয়ে ঘুম ভাঙলে এবং দিনের বেলায় অতিরিক্ত তন্দ্রা থাকলে ঘুমের মান ও স্বাস্থ্যগত বিষয়গুলো পরীক্ষা করা প্রয়োজন। নাক ডাকা, ঘুমের মধ্যে শ্বাস আটকে আসা কিংবা সকালে মাথাব্যথার মতো লক্ষণ থাকলে স্লিপ অ্যাপনিয়ার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
ক্লান্তি কাটাতে কী করবেন?
শীতকালে ঘুম ও জাগরণের সময় নির্দিষ্ট রাখা জরুরি। প্রতিদিন প্রায় একই সময়ে ঘুমাতে যাওয়া এবং সকালে ওঠার অভ্যাস করতে হবে। ঘুম থেকে উঠে দিনের আলোতে কিছু সময় কাটানো, নিয়মিত হাঁটাচলা ও শারীরিক ব্যায়াম করা এবং সুষম খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করতে হবে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে চিকিৎসক নিরঞ্জন সিং নিয়মিত ঘুমের সময়সূচি বজায় রাখা, দিনের আলোতে বাইরে যাওয়া, ব্যায়াম করা, সুষম খাবার খাওয়া ও পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে পেশেন্ট ইনফোর প্রতিবেদনে চিকিৎসক ডোনাল্ড গ্রান্টের পরামর্শ অনুযায়ী, দীর্ঘস্থায়ী ক্লান্তিকে সাধারণ শীতকালীন অবসাদ মনে করে অবহেলা না করে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কয়েক সপ্তাহ ধরে ক্লান্তি থাকলে, বিশ্রামের পরও না কমলে কিংবা দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটালে বিষয়টি অবহেলা করা উচিত নয়। অকারণে ওজন কমা বা বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট, মাথা ঘোরা কিংবা দীর্ঘস্থায়ী মন খারাপের মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ, শীতের ক্লান্তি মনে হলেও এর পেছনে অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে।