শিশু ও কিশোরদের ভোরে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায়ে উৎসাহিত করতে ব্যতিক্রমী এক সামাজিক ও ধর্মীয় উদ্যোগ ‘রিজালুল ফজর’। আরবি এই শব্দগুচ্ছের অর্থ ‘ভোরের পুরুষ’ বা ‘ভোরের সৈনিক’। শৈশব থেকেই শিশুদের মসজিদে অভ্যস্ত করা এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
আলজেরিয়ার সেতিফ প্রদেশে স্থানীয় কুরআন শিক্ষক ওমর ইসাউই মাত্র পাঁচজন শিশুকে নিয়ে প্রথম এই কার্যক্রম শুরু করেন। এই উদ্যোগের আওতায় ৭ থেকে ১৩ বছর বয়সী শিশুরা টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায় করলে তাদের বিশেষভাবে পুরস্কৃত ও আপ্যায়ন করা হয়।
ধীরে ধীরে আলজেরিয়ার গণ্ডি পেরিয়ে জর্ডান, মিসর ও ভারতসহ বিশ্বের ২০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই কর্মসূচি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেরও বিভিন্ন এলাকায় স্থানীয় যুব সংঘ ও মসজিদ কমিটির উদ্যোগে শিশুদের নামাজে আগ্রহী করতে একই ধরনের কার্যক্রম দেখা যাচ্ছে। ওমানের গ্র্যান্ড মুফতিসহ বিশ্বের অনেক বিশিষ্ট আলেম এই উদ্যোগের প্রশংসা করেছেন। তবে ভোররাতে শিশুদের মসজিদে যাতায়াতের সময় অভিভাবকদের সচেতনতা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।