যে কোনো বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব খুলতে পারবেন প্রবাসীরা

আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৬:৪৪:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৬:৪৪:৩৮ অপরাহ্ন
প্রবাসীদের জন্য সব বৈদেশিক মুদ্রায় হিসাব খোলা ও বৈদেশিক হিসাবের সুদের হার বাজারের ওপর ছেড়ে দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে সুদের হার নির্ধারিত হবে ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্কের ভিত্তিতে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এত দিন শুধু ডলার, পাউন্ড, ইউরো ও ইয়েন—এই চার মুদ্রায় প্রবাসীদের হিসাব খোলার সুযোগ ছিল। নতুন প্রজ্ঞাপনের ফলে এখন থেকে প্রবাসীরা ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অনাবাসী বাংলাদেশিরা অনুমোদিত বৈদেশিক মুদ্রার পাশাপাশি অন্যান্য ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রায় প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) হিসাব এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাব খুলতে পারবেন।

এছাড়া, এসব হিসাবের বিপরীতে নির্ধারিত সুদের হার প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সুদের হার এখন থেকে নির্ধারিত হবে বাজার চাহিদা, প্রতিযোগিতা এবং গ্রাহক ও ব্যাংকের পারস্পরিক আলোচনার ভিত্তিতে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com