মাটির চুলায় কোরবানির মাংস রান্না করে যা বললেন অপু বিশ্বাস

আপলোড সময় : ০৮-০৬-২০২৫ ০৬:৫২:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৫ ০৬:৫২:৪৪ অপরাহ্ন
কোরবানি এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছেলের পছন্দে কয়েক বছর ধরে কোরবানিতে ছাগল দিচ্ছেন তিনি। গত বছর ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল কোরবানি দিলেও, এবার দিয়েছেন খাসি।

সামাজিক মাধ্যমে কোরবানির দিন মাংস কাটার একটি ভিডিও শেয়ার করেন অপু। সেখানে তাকে দেখা যায়, কসাইদের পাশে বসে নিজ হাতে মাংস কাটতে সাহায্য করতে। ক্যামেরার সামনে হাসিমুখেই জানান— এবার খাসি কোরবানি দিয়েছেন তিনি।

এরপর আরেকটি ভিডিওতে দেখা যায়, গ্রামের মাটির চুলায় রান্নায় ব্যস্ত অপু বিশ্বাস। নিজেই ভিডিওটি পোস্ট করে লেখেন, "কোরবানি দিয়ে মাটির চুলায় কোরবানির মাংস রান্না—নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে? হ্যাঁ, স্পেশাল কেউ খাবে!"

এই ‘স্পেশাল কেউ’-এর পরিচয় নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। ভক্তদের অনেকেই মন্তব্যে লিখেছেন,“শাকিব খানের জন্যই নিশ্চয় রান্না।”

আবার কেউ বলছেন, “সব আয়োজন ছেলের জন্য—আব্রাম খান জয়ই তার স্পেশাল।”

এর আগে শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে ভার্চুয়াল দ্বন্দ্ব দেখা গেছে। ফলে এবার অপু বিশ্বাসের ভিডিওতে ‘ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় জুটির পুরোনো গল্প।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com