উত্তর কোরিয়া সবসময় রাশিয়ার পাশে থাকবে: কিম জং উন

আপলোড সময় : ১২-০৬-২০২৫ ১২:১৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৫ ১২:১৫:৫৮ অপরাহ্ন
রাশিয়ার সঙ্গে দৃঢ় সম্পর্কের বার্তা দিয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, তার দেশ সবসময় রাশিয়ার পাশে থাকবে। বৃহস্পতিবার (১২ জুন) বার্তাসংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুশ ফেডারেশনের জাতীয় দিবস উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির জনগণকে অভিনন্দন জানান কিম জং উন। তিনি পুতিনকে আখ্যা দেন তার 'ঘনিষ্ঠতম বন্ধু' এবং 'প্রিয় কমরেড' হিসেবে। একইসঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, রাশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠানো এক বার্তায় কিম বলেন, "ইতিহাসে বহু চ্যালেঞ্জ অতিক্রম করেও অটুট রয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়ার বন্ধন। এ সম্পর্ক সত্যিকারের সম্পর্ক এবং বহুবার পরীক্ষিত।"

উল্লেখ্য, গত বছর উত্তর কোরিয়া সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও গভীর হয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা হিসেবে সেনা ও অস্ত্র সরবরাহ করার বিষয়টি চলতি বছরের শুরুতে স্বীকারও করে পিয়ংইয়ং।

বিশ্লেষকদের মতে, কিম-পুতিনের এই ঘনিষ্ঠতা শুধু কূটনৈতিক বন্ধন নয়, ভবিষ্যতে বৈশ্বিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com