আর ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৫:০৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৫:০৬:২৭ অপরাহ্ন
ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, তিনি বলেছেন—ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে, তাহলে পাল্টা আঘাতে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে।

সেনাবাহিনীর চিফ অব স্টাফের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে কাৎজ বলেন, ইসরায়েলি নাগরিকদের ক্ষতি করলে ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ করে তিনি বলেন, “ইরানের স্বৈরশাসক তার দেশের জনগণকে জিম্মি করে রেখেছেন। তিনি এমন এক বাস্তবতা তৈরি করছেন, যেখানে বিশেষ করে তেহরানের বাসিন্দারা ইসরায়েলি নাগরিকদের ওপর হামলার দায়ে ভয়াবহ মূল্য দিতে বাধ্য হবে।”

শেষে কঠোর ভাষায় কাৎজ বলেন, “যদি খামেনেই ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখেন, তবে তেহরান জ্বলে-পুড়ে যাবে।”


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com