ইরানিদের জন্য বড় সুখবর দিলো আরব আমিরাত

আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৫৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৫৫:০১ অপরাহ্ন
ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে আকাশপথ বন্ধ থাকায় ইরানি নাগরিকদের জন্য এক মানবিক সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 

ইরানে ফিরে যেতে না পারা ইরানিদের কাছ থেকে ‘ওভারস্টে ফাইন’—অর্থাৎ ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অতিরিক্ত দিন থাকার জন্য আর্থিক জরিমানা—নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে দেশটি।

মঙ্গলবার (১৮ জুন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানায়, এই সিদ্ধান্তটি অঞ্চলের ব্যতিক্রমী পরিস্থিতির প্রতি একটি মানবিক প্রতিক্রিয়া। প্রতিবেদনে বলা হয়, আকাশপথ বন্ধ থাকায় যারা ইরানে ফিরতে পারছেন না, তাদের কষ্ট লাঘবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই ছাড়ের আওতায় সংযুক্ত আরব আমিরাতে থাকা সব ইরানি নাগরিক পড়বেন—তারা বাসিন্দা হোন কিংবা পর্যটক, এবং তাদের ভিসা যেকোনো শ্রেণির হলেও এই সুবিধা প্রযোজ্য হবে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com