তেহরানে ‘অযৌক্তিক আগ্রাসন’ চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: পুতিন

আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৪:২৯:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৪:২৯:৫৫ অপরাহ্ন
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে ‘বিনা উসকানির আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

সোমবার (২৩ জুন) মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

পুতিন বলেন, “এটি ইরানের বিরুদ্ধে একেবারেই অযৌক্তিক ও বিনা উসকানিতে চালানো সামরিক আগ্রাসন।” তিনি আরও জানান, চলমান এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্প্রতি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এই বৈঠক হয়। হামলার পরপরই কূটনৈতিক পর্যায়ে আলোচনার অংশ হিসেবে মস্কো সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com