দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত

আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৬:৩৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৬:৩৯:৩৬ অপরাহ্ন
দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতা কাটিয়ে ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর জন্য পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে দলটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনও।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা ও রাজনৈতিক অবস্থানের কারণে ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে ইসি। এরপর থেকে দলটি বিভিন্ন সময় নতুন নামে রাজনীতিতে ফেরার চেষ্টা করে আসছিল।

তবে প্রতীক বরাদ্দের মাধ্যমে এবার জামায়াতে ইসলামী সরাসরি সক্রিয় রাজনীতিতে ফেরার সুযোগ পেল।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com