পরমাণু কর্মসূচি পুনরায় চালু হলে আবার ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৩:১৯:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৩:১৯:১৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। একইসঙ্গে তিনি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন—তেহরান যদি উদ্বেগজনক হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখে, তবে আবারও ইরানে বোমা হামলার বিষয়টি বিবেচনা করা হবে।

খামেনি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো যে মন্তব্য করেন, তারই প্রতিক্রিয়ায় এই কঠোর অবস্থান নেন ট্রাম্প। উল্লেখ্য, সংঘাতের সমাপ্তি ঘটে যখন গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায়।

স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একাধিক পোস্টে খামেনির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ট্রাম্প।

তিনি দাবি করেন, “যুদ্ধ শুরুর সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা থেকে খামেনিকে আমি একটি ভয়াবহ ও লজ্জাজনক মৃত্যু থেকে রক্ষা করেছিলাম।”


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com