দ্বিতীয়বারের মতো মা হলেন ইলিয়ানা

আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৩:৩৩:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৩:৩৩:৪৮ অপরাহ্ন
দ্বিতীয়বারের মতো মা হলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এবারও পুত্র সন্তান এসেছে তার কোলজুড়ে। গত ১৯ জুন পৃথিবীর আলো দেখে ইলিয়ানার নবজাতক পুত্র। সন্তানের জন্মের এক সপ্তাহ পর আজ শনিবার (২৮ জুন) প্রথমবারের মতো ছেলের ছবি ও নাম প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতের একটি স্নেহময় মুহূর্ত শেয়ার করেন ইলিয়ানা। ছবিতে দেখা যায়—সাদা তোয়ালে মোড়ানো শিশুটি শুয়ে রয়েছে, মাথায় টুপি, চোখ আধবোজা ঘুমের ঘোরে। এই ছবির সঙ্গে ইলিয়ানা লেখেন, “কিয়েনু রেফ ডোলানের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।”

সন্তানকে কোলে পেয়ে ভীষণ আনন্দিত ইলিয়ানা ও তার স্বামী মাইকেল ডোলান। এই আনন্দের মুহূর্ত শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন, মা হতে পারা তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অনুভূতি।

ইলিয়ানার এই স্নিগ্ধ পোস্টে উচ্ছ্বসিত ভক্তরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার ইনস্টাগ্রাম কমেন্টবক্স।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে মাইকেল ডোলানকে বিয়ে করেন ইলিয়ানা ডি ক্রুজ। একই বছরের আগস্টে তাদের প্রথম সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় কোয়া ফোনিক্স ডোলান।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com