লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৪:০৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৪:০৯:২৪ অপরাহ্ন
লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে। সোমবার (২৮ জুলাই) শহরের বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে।এতে লালমনি এক্সপ্রেসের ২টি বগি উল্টে যায় এবং বেশ কয়েকজন আহত হন বলে খবর পাওয়া গেছে।স্থানীয় সূত্র জানায়, বুড়িমারী স্থলবন্দর থেকে একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল।




একই সময়ে ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়াশফিটের দিকে যাচ্ছিল। এ সময় সিগন্যাল বিভ্রাটের কারণে মুখোমুখি সংঘর্ষ হয়।লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু মোস্তফা আলম কালের কণ্ঠকে বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে ভুল সিগন্যালের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। খোঁজখবর নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com