চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১২:১৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১২:১৯:৪৮ অপরাহ্ন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।





বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ঢাকা ত্যাগ করবেন।





এর আগে গত ১৪ মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে মির্জা ফখরুলের চোখের অপারেশন হয়। চিকিৎসকের পরামর্শে তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন বলে জানান শায়রুল কবির খান।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com