ভোলা-২ আসনের বোরহানউদ্দিন উপজেলার বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এবং ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৮২ নম্বর ভোট কেন্দ্রের পাশে রাস্তায় এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রের পাশের রাস্তায় সকাল থেকেই বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা জামায়াত নেতাকর্মীদের ওপর তেরে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভ পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়। কিছুক্ষণ পর তাদের অন্যান্য নেতাকর্মীরা এসে বিষয়টি সমাধান করেন। তবে এঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে কুতুবা ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির মো. নুরুল করিমের অভিযোগ বিএনপির নেতাকর্মীরা কেন্দ্র দখল নিতে আমাদের লোকজনকে হুমকি দিচ্ছেন। বিএনপির লোকজনই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালান।