এবার ভোট বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী সেই জসিমউদ্দীন

আপলোড সময় : ১২-০২-২০২৬ ০৫:৪৬:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০২-২০২৬ ০৫:৪৬:০০ অপরাহ্ন
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী জসিমউদ্দীন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।জসিমউদ্দীন অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে ব্যালট ছিনতাই ও তার নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটেছে। “অনেককে রক্তাক্ত করা হয়েছে এবং কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে,”—বলেন তিনি।





তিনি আরও অভিযোগ করেন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করা হয়েছে। “আজ তারা নিজেরা নিজেরা ভোট কাটছে,”—মন্তব্য করেন তিনি।এমন পরিস্থিতিতে জনগণের সার্বিক দিক বিবেচনা করে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান জসিমউদ্দীন।




তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com