ব্যাঙের বিষ দিয়ে নাভালনিকে হত্যা

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৫:৫৪:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৫:৫৪:৪৫ অপরাহ্ন
রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে সাইবেরিয়ার কারাগারে ডার্ট ব্যাঙের বিষ দিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য।নাভালনির মৃত্যুর দুই বছর পর তার দেহ থেকে সংগ্রহ করা নমুনা বিশ্লেষণ করে ব্রিটিশ পররাষ্ট্র দফতর দাবি করছে, ‘এপিবাটিডিন’ নামের এক প্রাণঘাতী টক্সিনের উপস্থিতি মিলেছে।

 
ব্রিটিশ পররাষ্ট্র দফতরের দেয়া তথ্য অনুযায়ী, নাভালনির শরীর থেকে সংগৃহীত জৈবিক নমুনার বিশ্লেষণে ‘এপিব্যাটিডাইন’ নামক একটি টক্সিনের উপস্থিতি পাওয়া গেছে। এই বিষ মূলত এক প্রজাতির বিশেষ বিষাক্ত ব্যাঙের চামড়া থেকে সংগ্রহ করা হয়।পররাষ্ট্র দফতর জানায়, নাভালনির শরীরে এই টক্সিন পাওয়ার পেছনে কোনো স্বাভাবিক ব্যাখ্যা থাকতে পারে না। তার শরীরে এটি প্রয়োগ করেই তাকে হত্যা করা হয়েছে।
 

 
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, রাশিয়া নাভালনিকে রাজনৈতিক হুমকি হিসেবে দেখত এবং এই ধরনের বিষ প্রয়োগ তারই প্রমাণ। সম্মেলনে তিনি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনিয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন।তবে নাভালিনের মৃত্যু নিয়ে ব্রিটিশ সরকারের দাবি অস্বীকার করেছে রুশ সরকার। এসব অভিযোগকে ‘পশ্চিমাদের প্রোপাগান্ডার বলে উড়িয়ে দিয়েছে দেশটির সরকার। লন্ডনে রুশ দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘ব্যাঙ নিয়ে এইসব উদ্ভট কথাবার্তা কে বিশ্বাস করবে—সেটাই প্রশ্ন।দুর্নীতিবিরোধী আন্দোলন ও রুশ সরকারের কঠোর সমালোচক নাভালনি ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার কারাগারে মারা যান।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com