বিএনপির যুগপৎ সঙ্গী ৩ নেতা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৫:১৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৫:১৯:৫৩ অপরাহ্ন
নির্বাচনী রাজনীতিতে ত্যাগের পর এবার সরকার পরিচালনায় অংশীদারিত্বের পথে হাঁটছে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ৮টি সংসদীয় আসন ছেড়ে দিয়েছিল দলটি। যদিও সেই আসনগুলোর সবকটিতে জয় আসেনি, তবে আন্দোলনের ঐক্যে ফাটল ধরেনি। সেই ধারাবাহিকতায় এবার সরকার গঠনে যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য তিনটি প্রতিমন্ত্রীর পদ বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সেখানেই যুগপৎ শরিকদের তিন প্রতিমন্ত্রীর শপথ নেয়ার কথা রয়েছে। বিএনপি ও সচিবালয়ের ঘনিষ্ঠ সূত্রে এসব তথ্য জানা গেছে।




নতুন এ মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ২৫ জন এ প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জন। এদের মধ্যে যুগপৎ শরিকদের থেকে প্রতিমন্ত্রী হওয়া তিনজন হলেন- জুনায়েদ সাকি, নুরুল হক নুর ও ববি হাজ্জাজ।



* মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়)
* মো. নুরুল হক নুর (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)
* ববি হাজ্জাজ (শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়)




এর আগে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শরিক ৭টি দলের সঙ্গে নির্বাচনি সমঝোতা করে দলীয়ভাবে ৮ আসন ছেড়ে দেয় বিএনপি। তারা হলেন- বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি(কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাক্ষণবাড়ীয়া -৬ আসনে গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com