গরু চুরি করতে এসে ট্রাক ফেলে পালালো চোর, আগুন দিল জনতা

আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৩:২১:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৩:২১:৫৬ অপরাহ্ন
ফরিদপুরের সালথায় চুরি করা গরু পরিবহনের জন্য ব্যবহার করা একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে স্থানীয়রা। তবে চোরেরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি গ্রামবাসী।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সারুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 




এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েকজন চোর ওই গ্রামের রণ গোপালের বাড়ির গোয়াল ঘরে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বাড়ির মালিক টের পেয়ে গেলে চিৎকার শুরু করে। এতে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে অবস্থা বেগতিক দেখে চোরেরা পালিয়ে যায়। এ সময় তারা চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি ফেলে রেখে যায়। পরে উত্তেজিত জনতা ট্রাকটি রাস্তার পাশে ঢালে ফেলে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। 





সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর খান বলেন, এলাকার লোকজন চলে আসলে চোরেরা দিকবিদিক ছুটে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে রেখে যাওয়া ট্রাকটি গ্রামবাসী পুড়িয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com