মা হওয়ার আনন্দের সঙ্গে কখনও কখনও জড়িয়ে থাকে গভীর উৎকণ্ঠা। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি এক আলোচনায় জানালেন, কন্যাসন্তান জন্মের পরের সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। সময়ের আগেই জন্ম নেয়ায় মেয়েকে রাখতে হয়েছিল নবজাতক নিবিড় পরিচর্যা কক্ষে। সেই দুঃসময়ের মধ্যেই তাকে সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আনতে হয়েছিল অনিচ্ছাসত্ত্বেও।মার্কিন পপ তারকা ও প্রিয়াঙ্কার সংসারে ২০২২ সালে কন্যাসন্তানের আগমন ঘটে। সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম। তবে মালতী জন্মের পরই চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিল। প্রিয়াঙ্কা বলেন, তিনি ও নিক তখন হাসপাতালে যাওয়া-আসার মধ্যেই ছিলেন। হঠাৎ একটি বার্তা পান তিন ঘণ্টার মধ্যে তারা যদি নিজেরা সন্তানের জন্মের ঘোষণা না দেন, সংবাদমাধ্যম তা প্রকাশ করে দেবে। তিনি বলেন, আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। জানতাম না আমাদের মেয়ের শারীরিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল।
মেয়ের প্রথম কান্নার কথা মনে করে প্রিয়াঙ্কা জানান, সেটি ছিল খুব ক্ষীণ একটি বিড়ালছানার মতো শব্দ। তবুও সেটাই ছিল তাঁদের কাছে আশার আলো। প্রায় তিন মাস নবজাতক নিবিড় পরিচর্যা কক্ষে ছিল মালতি। সেই সময় প্রিয়াঙ্কা ও নিক নিজেদের সব কাজ বন্ধ রেখে প্রতিদিন হাসপাতালে কাটিয়েছেন।প্রিয়াঙ্কা জানান, নিক গিটার বাজিয়ে মেয়ের জন্য গান গাইতেন। আর তিনি একটি ছোট যন্ত্রে সারাদিন মৃদুস্বরে গায়ত্রী মন্ত্র বাজাতেন। অভিনেত্রী বলেন, অনেক মানুষ আমাদের মেয়ের জন্য প্রার্থনা করেছিলেন। সে খুব আদরের, বহু প্রতীক্ষিত সন্তান। এই পৃথিবীতে আসার পথটা ওর জন্য সহজ ছিল না।
প্রসঙ্গত, রাজস্থানে খ্রিস্টান ও হিন্দু দুই ধর্মীয় রীতিতেই বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা ও নিক। একসময় সামাজিক মাধ্যমে মেয়ের ছবি ভাগ করে নিলেও এখন ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালেই রাখেন অভিনেত্রী। বর্তমানে প্রিয়াঙ্কা হলিউড-বলিউদে স্মান তালে কাজ করছেন। রাজা মৌলির আস্নন সিনেমা বর্তমানে অভিনয় করছেন ‘বারাণসী’তে দেখা যাবে তাকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস