মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর

আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৩:২৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৩:২৬:৪৪ অপরাহ্ন
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের মানুষ রাজনীতিতে আমূল পরিবর্তন চায়। মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না। নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন হলে স্থানীয় নির্বাচনেও দেশের জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবেন।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের মোস্তফাপুরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, দেশের সব নাগরিক মর্যাদা ও অধিকার নিয়ে বাস করবে, আইনের শাসন থাকবে, সবাই সমান সুযোগ লাভ করবে। সরকারের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম, প্রশাসনকে সহযোগিতা করে বাস্তবায়ন করা হবে।প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রত্যেকটি উপজেলায় খাল খননের জন্য তালিকা চেয়েছেন। খাল খননের মাধ্যমে ফসল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com