অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১১:০৬:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১১:০৬:০৪ পূর্বাহ্ন
ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে ময়মনসিংহের ভালুকায় দাফন করা হয়েছে। রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে বাদ আসর নানার বাড়ির পাশে দাফন করা হয়।

এদিন দুপুরে ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় অভিনেতা আলভীসহ তার পরিবারের কয়েকজনের নাম রয়েছে।


এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় তার স্বামী আলভী একটি নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন বলে জানা গেছে।


এদিকে এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান মেয়ের মৃত্যুকে হত্যা দাবি করে আলভী ও তার মায়ের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ এনেছেন এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। আর সোশ্যাল মিডিয়ায় ইকরার কিছু ব্যক্তিগত চ্যাটিংয়ের স্ক্রিনশট ফাঁস হওয়ার পর আলভীর বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগও সামনে এসেছে।


প্রসঙ্গত, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। তাদের দাম্পত্যজীবনে রিজিক নামে এক পুত্রসন্তান রয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com