অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ১২:৫৩:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ১২:৫৩:৫৮ অপরাহ্ন
বৃক্ষরোপণ, সুস্বাস্থ্যের বাংলাদেশ ও কৃষক কার্ড চালুসহ সরকারের অগ্রাধিকার ভিত্তিক বেশ কয়েকটি কর্মসূচির অগ্রগতি নিয়ে সচিবালয়ে পৃথক পৃথক সভায় কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৪ মার্চ) সকাল সোয়া ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।




সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সভা অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, সেলের প্রধান প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবরা উপস্থিত ছিলেন।




সভায় আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ কার্যক্রমের সবশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে স্বাস্থ্য খাতের উন্নয়নে সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি সংক্রান্ত ১৩ সদস্যের ‘সেল’ এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।


এরআগে, সকালে সচিবালয়ে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশের কৃষি খাতকে অগ্রাধিকার দিতে কৃষক কার্ড সংক্রান্ত সেলের সবশেষ অগ্রগতি নিয়েও বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com