যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। শনিবার (৭ মার্চ) এক পরিসংখ্যানে এ তথ্য জানায় ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে।ক্ষতিগ্রস্ত হওয়া স্থাপনা গুলোর মধ্যে আবাসিক ভবন ৫ হাজার ৫৩৫টি, বাণিজ্যিক প্রতিষ্ঠান এক হাজার ৪১টি, চিকিৎসা কেন্দ্র ১৪টি এবং শিক্ষপ্রতিষ্ঠান ৬৫টি।
এ ছাড়া প্রায় ১৩টি রেড ক্রিসেন্ট সোসাইটি সংশ্লিষ্ট কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।প্রতিবেদনে আরো বলা হয়েছে, এসব হামলার সময় বেশ কিছু উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে নিয়োজিত থাকাকালে রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন বলেও জানা গেছে।