সৌদি আরবে মিসাইল হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০২:১৬:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০২:১৬:৫৭ অপরাহ্ন
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- প্রবাসী বাংলাদেশি বাচ্চু মিয়া (৩৫) ও মো. মোশাররফ হোসেন (৪০)। রোববার (৮ মার্চ) সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনায় তারা নিহত হন।নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাসিন্দা রইস উদ্দিনের ছেলে আর মোশাররফ হোসেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের সুরজত আলীর ছেলে।



পারিবারিক সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন কন্যা মানসিক প্রতিবন্ধী। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এদিকে, নিহত মোশাররফ হোসেনের পরিবার জানান, ৮ বছর আগে তিনি সৌদি আরব গেছেন।  দুই বছর আগে সর্বশেষ তিনি দেশে এসেছিলেন।মোশারফের বড় ছেলে মাহিম (১৪) স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং ছোট ছেলে মিহান মাদরাসার প্রথম শ্রেণিতে পড়ে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com