নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করুন: হাসনাত

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০১:০৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০১:০৫:২৫ অপরাহ্ন
নিজের থেকে বেশি শিক্ষিত মেয়ে বিয়ে করা অনুরোধ জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। নির্বাচনী প্রচারনার সময় তার দেওয়া একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এতে দেখা যায় হাসনাত আবদুল্লাহ তার নিজ আসনের যুবকদের নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করার পরামর্শ দেন।তিনি বলেন, দেবিদ্বারের নারীদের কর্মসংস্থানের যোগান দেওয়ার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি। 


নবনির্বাচিত এই সংসদ সদস্যকে যুবকদের উদ্দেশে আরও বলতে শোনা যায়, ‘বিয়ে করার সময় বাবা-মা বলবে নিজের থেকে কম শিক্ষিত মেয়ে বিয়ে করার কথা, এই পরামর্শ জীবনেও শুনবিনা। বিয়ে করবি নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে। কারণ, একটা ওয়াইফ একটা ইন্সটিটিউশন। তারা বিয়ের পর কর্মসংস্থান করলেও ভালো, না করলেও ভালো। তারা নিজেদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পারে।’

  


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com