ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৫ মার্চের টিকিট মিলছে আজ

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:০৮:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:০৮:৩৯ পূর্বাহ্ন
 ঈদ উপলক্ষে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (১৫ মার্চ) ঈদের ফিরতি যাত্রার ২৫ মার্চের টিকিট পাওয়া যাচ্ছে। এবারের ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।


পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি হচ্ছে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির কথা রয়েছে।


এছাড়া, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।

 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com